হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদনে বলা হয়েছে, গর্ভপাতের বিধান নির্ধারণে গর্ভাবস্থার পর্যায়, মায়ের সম্ভাব্য ক্ষতি এবং রূহ সঞ্চারের বিষয়টি গুরুত্বপূর্ণ। এ বিষয়ে ইসলামী ফিকহে কিছু নির্দিষ্ট বিধান ও ব্যতিক্রম রয়েছে।
প্রশ্ন: গর্ভাবস্থার কত সপ্তাহ পর্যন্ত শরিয়তের দৃষ্টিতে গর্ভপাত করা জায়েজ?
উত্তর: হুজ্জাতুল ইসলাম আলিয়াননেজাদ, আয়াতুল্লাহ আল-উজমা মাকারেম শিরাজির ফতোয়ার ভিত্তিতে বলেন,
গর্ভপাত করা সম্পূর্ণ হারাম এবং গর্ভাবস্থার প্রথম দিকেও তা করা যাবে না।
তবে অত্যন্ত সীমিত কিছু ব্যতিক্রম রয়েছে। যেমন, কোনো বিশেষজ্ঞ ও ধর্মপরায়ণ চিকিৎসকের বক্তব্যের ভিত্তিতে যদি মায়ের জীবনের জন্য গুরুতর বিপদ বা উল্লেখযোগ্য ক্ষতির বিষয়ে নিশ্চিত হওয়া যায় অথবা এমন আশঙ্কা তৈরি হয়, তাহলে রূহ সঞ্চারের আগে গর্ভধারণের অবসান ঘটানোর অনুমতি রয়েছে।
তবে যেহেতু দিয়াত প্রযোজ্য হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সতর্কতামূলকভাবে গর্ভস্থ শিশুর উত্তরাধিকারীরা—তার পিতা-মাতা ছাড়া—নিজেদের ইচ্ছা ও সম্মতির মাধ্যমে দিয়াতের অধিকার পরিত্যাগ করে তা মাকে দিয়ে দিতে পারেন।
আপনার কমেন্ট